Loading...
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারিখ: ১৫ আগস্ট ২০২৬, শনিবার সময়: সকাল ১১:০০টা স্থান: বিভাগীয় অডিটোরিয়াম, বিভাগীয় কমিশনার কার্যালয়, খুলনা।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) কৃষি অনুষদে কর্মরত লাইব্রেরি অ্যাটেনডেন্ট সানজিদা আক্তার শম্পার বাবা আজ শনিবার (৮ আগস্ট) আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একটি বিশ্ববিদ্যালয় শুধু কয়েকটি ভবন, কিছু শিক্ষক কিংবা কয়েকটি বিভাগ নয়। বিশ্ববিদ্যালয় হলো একটি জাতির জ্ঞান উৎপাদনের কারখানা, গবেষণার কেন্দ্র, উদ্ভাবনের সূতিকাগার এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রতিষ্ঠান। একটি দেশের বিশ্ববিদ্যালয়ের মানই নির্ধারণ করে সেই দেশের আগামী দিনের অর্থনীতি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজের গতিপথ।