বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বিপুল সংখ্যক কৃষিবিদ অংশগ্রহণ করেন। এতে কৃষিবিদদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বক্তারা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে নবনিযুক্ত উপাচার্যের সফল নেতৃত্ব কামনা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনার জবাবে উপাচার্য প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ লক্ষ্যে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কৃষিবিদ সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষিবিদরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনিযুক্ত উপাচার্যের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


