সৌজন্য সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে খুকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ল্যাবরেটরি সুবিধার উন্নয়নে কুয়েটের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ ও এর বাস্তবায়ন-সংক্রান্ত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা, ল্যাবরেটরি সুবিধার সর্বোত্তম ব্যবহার এবং ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


