প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান মহোদয়, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান মহোদয় এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন (আইকিইউএসি) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. নৌশিন জাহান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, "(আইকিউএসি) এর মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে।"
আইকিউএসি কেবল একটি প্রশাসনিক সেল নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেই আধুনিক ও যুগোপযোগী পরিবর্তন আনয়নকারী একটি মাধ্যম।


