খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) কৃষি অনুষদে কর্মরত লাইব্রেরি অ্যাটেনডেন্ট সানজিদা আক্তার শম্পার বাবা আজ শনিবার (৮ আগস্ট) আনুমানিক সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।
শোকবার্তায় উপাচার্য বলেন, প্রিয়জনকে হারানোর বেদনা অত্যন্ত গভীর ও অপূরণীয়। এই কঠিন সময়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি দান করুন—আমিন।


