খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে কর্মরত শাখা কর্মকর্তা নাহিদ সুলতানা মুন-এর মমতাময়ী মা আজ মঙ্গলবার (৪ আগস্ট) আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার আগারগাঁওয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।
মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।


